ঢাকাSaturday , 16 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে ‘স্বাধীনতা’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করছে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে এবার এই প্রতিষ্ঠান থেকে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘স্বাধীনতা’।
চলচ্চিত্রটি নির্মাণ করেন মো. আবিদ মল্লিক। চিত্রনাট্য লিখেছেন রোমিম রায়হান। মহান বিজয় দিবসে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতেই তাদের এই প্রয়াস বলে নির্মাতা জানিয়েছেন। গতকাল ১৫ ডিসেম্বর রাতে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি প্রকাশ করা হয়।
আজ জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে এর লিংক দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে: দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি মানচিত্র এবং লাল সবুজের একটি পতাকা। এই পতাকার সম্মান অক্ষুন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। মহান বিজয় দিবসে সকল মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।