ঢাকাFriday , 15 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরের ড্রিম প্রজেক্টেও ফাতিমা!

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ফাতিমা সানা শেখ। দঙ্গল সিনেমায় আমির খানের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। বর্তমানে ‘মিস্টার পারফেক্টশনিস্ট’খ্যাত এ অভিনেতার সঙ্গে থাগস অব হিন্দুস্তান’র শুটিং করছেন। গুঞ্জন উঠেছে, আমিরের ড্রিম প্রজেক্টেও দেখা যাবে ফাতিমাকে।
কয়েকদিন আগে মুক্তি পেয়েছে আমিরের সিক্রেট সুপারস্টার সিনেমাটি। এর প্রচারণার সময় নিজের ড্রিম প্রজেক্ট নিয়ে কথা বলেন তিনি। এ অভিনেতা বলেছিলেন, ‘আমার ড্রিম প্রজেক্ট মহাভারত সিনেমা নির্মাণ কিন্তু আমি শুরু করতে ভয় পাচ্ছি কারণ এটি জীবনের ১৫-২০ বছর নিয়ে নিবে। আমার পছন্দের চরিত্র কর্ণ। কিন্তু আমার যে শরীরিক গঠন তাতে চরিত্রটি করতে পারব কিনা সন্দেহে আছি। আমার হয়তো কৃষ্ণা চরিত্রে অভিনয় করতে হবে। অর্জুন চরিত্রটিও আমার পছন্দ। তিনিই একমাত্র ব্যক্তি যিনি কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, কেন তাকে নিজের মানুষদের হত্যা করতে হবে।’
বর্তমানে থাইল্যান্ডে থাগস অব হিন্দুস্তান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ফাতিমা সানা শেখ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন এ অভিনেত্রী। সেখানে দেখা যায়, মহাভারত পড়ছেন তিনি। এরপর থেকেই মূলত আমিরের ড্রিম প্রজেক্টে তার অভিনয়ের গুঞ্জন শুরু হয়।
এদিকে শোনা যাচ্ছে, আমির তার ঘনিষ্ঠ ব্যক্তিদের জানিয়েছেন, খুব শিগগির একটি মেগা প্রজেক্ট শুরু করবেন তিনি। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাও করবেন। মোট পাঁচটি সিক্যুয়েল তৈরি হবে। আগামী দশ বছর এ নিয়েই ব্যস্ত থাকবেন পিকে অভিনেতা। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সবার ধারণা, ড্রিম প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছেন আমির।