ঢাকাFriday , 15 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দশ বছর পর জুহি-অনিল

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী অনিল কাপুর ও জুহি চাওলা। আশির দশকের শেষ লগ্ন থেকে পুরো নব্বই দশক অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা। একসঙ্গে জুটি বেঁধে এ পর্যন্ত অনিল-জুহি আটটি সিনেমায় অভিনয় করেছেন।
২০০৭ সালে সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ‘সালাম-এ-ইশক’ সিনেমায়। এরপর কেটে গেছে দশ বছর। দীর্ঘ বিরতির পর আবারো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন এই জুটি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক বিধু বিনোদ চোপড়ার পরবর্তী সিনেমা ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’। এ সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন দুজন। শুধু তাই নয় এতে সোনম কাপুর ও রাজ কুমার রাও অভিনয় করবেন। এবং এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা যাবে বাবা-মেয়ে সোনম কাপুর ও অনিল কাপুরকে। এতে সোনম কাপুরের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন অনিল ও জুহি।
জুহি চাওলা ও অনিল কাপুর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘লোফার’, ‘দিওয়ানা মাস্তানা’, ‘বম্বে টকিজ’ প্রভৃতি।