ঢাকাFriday , 15 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে ‘কনসার্ট ফর জাকসু’ ১৭ ডিসেম্বর

Link Copied!

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে ‘কনসার্ট ফর জাকসু’ অনুষ্ঠিত হবে।
আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে কনসার্ট হবে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সর্বশেষ ১৯৯২ সালে জাকসু নির্বাচন হয়। এরপর দুই যুগ কেটে গেলেও নির্বাচন হয়নি। প্রশাসন বহুবার আশ্বাস দিয়েছে কিন্তু তেমন কার্যকরী পদক্ষেপ নেয়নি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের ছাত্র সংসদ নির্বাচন না দিয়ে সম্প্রতি সাবেক শিক্ষার্থীদের সিনেট নির্বাচন দিয়েছে।
তিনি বলেন, ‘‘আশা করি, এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরপরই প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করবে।’’
নাজমুল হোসেন বলেন, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে জাকসুর দাবিতে গানের আয়োজন করেছে। যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কথা বলবেন, গানে গানে দাবি তুলবেন। ১৭ ডিসেম্বর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ব্যান্ড দল ও ব্যক্তি গান পরিবেশ করবে।
এ দিন জাবির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।