ঢাকাThursday , 14 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাবাং-থ্রিতে সোনাক্ষী থাকছেন কিনা জানালেন সালমান

Link Copied!

বিনোদন ডেস্ক : দর্শক প্রতীক্ষিত সিনেমা দাবাং-থ্রি। চুলবুল পান্ডে চরিত্রে সালমান খানকে দেখতে অধির আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। চিত্রনাট্যের কাজ শেষ। খুব শিগগির শুরু হবে এর শুটিং।
সম্প্রতিদাবাং-থ্রি নিয়ে কথা বলেছেন সালমান খান। সিনেমাটিতে তার সঙ্গে আরো কারা থাকবেন তারও ইঙ্গিত দিয়েছেন তিনি। গুঞ্জন শোনা যাচ্ছিল, আগের দুই সিনেমায় রাজ্জো চরিত্রে সোনাক্ষী সিনহাকে দেখা গেলেও দাবাং-থ্রিতে নাও থাকতে পারেন তিনি। তারও উত্তর দিয়েছেন এ অভিনেতা।
সালমান খান বলেন, ‘আমি মনে করছি, আগের দুই সিনেমার চেয়ে এবার আরো বড় কিছু দেখতে পাবেন দর্শক। আমরা মার্চে সিনেমাটির শুটিং শুরু করব। এতে আমার সঙ্গে সোনাক্ষী সিনহা থাকবেন এবং মাখনচাদ পান্ডেও ফিরবে। মাখনচাদ পান্ডে ছাড়া চুলবুল পান্ডে অসম্পূর্ণ।’
তিনি আরো বলেন, ‘সম্প্রতি আমি চিত্রনাট্য শুনেছি। কৌতুক, বীরত্ব, নাটকীয়তা, ইমোশন এতে সবকিছুই রয়েছে। এটি বিনোদনে ভরপুর হবে।’
দাবাং সিরিজের প্রথম সিনেমা পরিচালনা করেন অভিনব কাশ্যব। এরপর দাবাং-টু পরিচালনা করেন আরবাজ খান। শোনা যাচ্ছে, দাবাং-থ্রি পরিচালনা করবেন অভিনেতা-নির্মাতা প্রভু দেবা।