ঢাকাWednesday , 13 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানে হেনস্তার শিকার দঙ্গল কন্যা জাইরা

Link Copied!

বিনোদন ডেস্ক : বিমানে হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম। এয়ার ভিস্তারার একটি ফ্লাইটে দিল্লি থেকে মুম্বাই যাওয়ার পথে এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন এই অভিনেত্রী। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সতেরো বছর বয়সি এ অভিনেত্রী অভিযোগ করেছেন, মধ্যবয়সি এক পুরুষ তার পাশের সিটে বসেছিল। তিনি ঘুমিয়ে পড়লে ওই ব্যক্তি তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন। ওই লোকটি জাইরার ঘারে হাত দিয়েছিল। বুঝতে পেরে জাইরা দৃশ্যটি তার মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করে ব্যর্থ হয়।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী সাহায্যের জন্য কেবিন ক্রুকে ডাকাডাকি করেও কোনো কাজে আসেনি। এরপর গতকাল রাতেই তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাইভে আসেন। লাইভে এসে ক্রু সদস্যদের নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।
ইনস্টাগ্রামের ভিডিওতে জাইরাকে কাঁদতে দেখা যায়। এ সময় তিনি বলেন, ‘এমন ব্যবহারে আমি খুবই উদ্বিগ্ন। আপনি কীভাবে মেয়েদের তদারকির দায়িত্ব নেবেন?’ ভিডিওটির শেষে জাইরা বলেন, ‘মেয়েদের কে সাহায্য করবে? আমরা যদি নিজেরা নিজেদের সাহায্য না করি কেউ এগিয়ে আসবে না।’
এয়ার ভিস্তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছে। এতে লিখেছে, গত রাতে জাইরার সঙ্গে অন্য যাত্রীর ঘটে যাওয়া ঘটনা সম্পর্কিত প্রতিবেদন আমরা দেখেছি। বিষয়টি বিশদভাবে আমরা তদন্ত করছি এবং সব বিষয়ে জাইরাকে আমরা সহযোগিতা করব। এই ধরণের ঘটনার জন্য জিরো টলারেন্স ব্যবস্থা রয়েছে।
অভিনেত্রী জাইরা ওয়াসিম ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে দর্শক সমালোচকদের প্রশংসা কুড়ান। এরপর মুক্তি পায় তার ‘সিক্রেট সুপারস্টার’। এ সিনেমায় অভিনয় করেও দর্শকের মন জয় করেন এই অভিনেত্রী।