ঢাকাWednesday , 13 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহিদের চোখে দীপিকাই পারফেক্ট

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেতা শহিদ কাপুর। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পদ্মাবতী সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমায় চিতোরের রাজা রাওয়াল রতন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এদিকে সিনেমায় রানি পদ্মিনির চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ইতোমধ্যে প্রকাশিত সিনেমার ট্রেইলার ও পোস্টারে দীপিকার লুক দর্শকদের প্রশংসায় ভাসছে। ব্যতিক্রম নন শহিদও। এ অভিনেতা মনে করেন পদ্মিনি চরিত্রে দীপিকাই পারফেক্ট।
শহিদ কাপুর বলেন, ‘দীপিকা অসাধারণ অভিনেত্রী! তিনি পদ্মাবতী সিনেমার জন্য পারফেক্ট এবং একসঙ্গে কাজ করতে গিয়ে আমরা খুবই ভালো সময় অতিবাহিত করেছি। মনেই হয়নি আমরা প্রথমবার একসঙ্গে অভিনয় করছি।’
এছাড়া নির্মাতা সঞ্জয় লীলা বানসালিরও প্রশংসা করেন এ অভিনেতা। ‘সঞ্জয় লীলা বানসালি অসাধারণ প্রতিভাধর, যিনি ভেতর থেকে সব কিছু বের করে নেন। কিন্তু আপনি তার প্রতি আসক্ত হয়ে পড়বেন। তিনি মাদকের মতো। কিন্তু যারা পরিশ্রম করেন না তাদের জন্য তার সঙ্গে কাজ করাটা কঠিন। আর যারা স্বেচ্ছায় কাজ করেন তাদের জন্য তিনি খুবই সহজ। আপনার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত সেরাটা না পাবেন তিনি আপনাকে ছাড়বেন না। তিনি যা চান না পেলে ঘুমাতে পর্যন্ত পারেন না।’