ঢাকাWednesday , 13 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুব বিশ্বকাপের দ. আফ্রিকা দলে এনটিনির ছেলে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : একটা সময় দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্ব ক্রিকেটের মাঠ মাতিয়েছেন মাখায়া এনটিনি। প্রাক্তন এই প্রোটিয়া পেসারের ছেলে থান্ডো এনটিনি বাবার মতো হতে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) কাল ১৫ সদস্যের যে দল ঘোষণা করেছে, তাতে আছেন এনটিনির ছেলেও।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এ বছরের জুলাইয়ে অভিষেক হয় থান্ডো এনটিনির। ১৭ বছর বয়সি ডানহাতি এই ফাস্ট বোলার অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব ওয়ানডেতে নেন ৪ উইকেট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তার থেকে বিশেষ পারফরম্যান্স চাইবে দক্ষিণ আফ্রিকা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন রেনার্ড ভ্যান টন্ডার। ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান ওয়ান্ডিল ম্যাকউইতুও আছেন দলে।
আগামী বছরের ১১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বাদশ আসর। রেকর্ড তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করছে নিউজিল্যান্ড।