স্পোর্টস ডেস্ক : চতুর্থ কোনো ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার দ্বারপ্রান্তে রয়েছেন মাহেন্দ্র সিং ধোনি। তার আগে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড় ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।
৩১০ ওয়ানডেতে বর্তমানে ধোনির রান ৯ হাজার ৮৯১। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর ১০৯ রান করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন মাইলফলক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি ৬৫ রান করেছিলেন।
চলতি বছর ভারতের সেরা চার রান সংগ্রাহকের তালিকায়ও আছেন তিনি। এ বছর ওয়ানডেতে তিনি রান করেছেন ৭৮১ রান। ৩১০ ওয়ানডেতে ধোনির গড় ৫১.৭৮। ১০টি সেঞ্চুরির পাশাপাশি তার ৬৭টি হাফ সেঞ্চুরি রয়েছে। ক্যারিয়ার সেরা ইনিংস অপরাজিত ১৮৩।

