ঢাকাTuesday , 12 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাত কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ৭ কলেজে স্নাতক ও পাস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল কক্ষে এ ফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
কলা ও সামাজিক বিজ্ঞান, বাণিজ্য এবং বিজ্ঞান অনুষদসহ তিন ইউনিটে ৩২ হাজার আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার জন। শিক্ষার্থীদের আগামী ১৪ জানুয়ারির মধ্যে স্ব স্ব কলেজের নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।