ঢাকাMonday , 11 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কবে মুক্তি পাচ্ছে প্রভাসের ‘সাহো’

Link Copied!

বিনোদন ডেস্ক : তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। বাহুবলি সিনেমা মুক্তির পর তার জনপ্রিয়তা এখন বিশ্বজোড়া। অসংখ্য ভক্ত-অনুসারী জুটেছে তার। এ অভিনেতার পরবর্তী সিনেমা সাহো। এর জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
গত এপ্রিলে মুক্তি পায় সাহো সিনেমার টিজার। এরপর কিছুদিন আগে এতে প্রভাসের লুক কেমন হবে তা প্রকাশ করেন নির্মাতারা। জানা গেছে, ২০১৮ সালের দিওয়ালিতে মুক্তি পাবে সাহো। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
একটি সূত্রের দেয়া তথ্যমতে, সাহো সিনেমাটি প্রথমে দিওয়ালিতে মুক্তির পরিকল্পনা করেন নির্মাতারা। কিন্তু পরবর্তীতে সিনেমার শুটিং, ভিএফএক্স-এর কাজ ও সম্পাদনা সব মিলিয়ে মনে করা হয়েছিল ২০১৯ সাল পর্যন্ত এটি পিছিয়ে যাবে। তবে পরিচালক সুজিত এবং প্রযোজনা প্রতিষ্ঠান ইউভি প্রোডাকশন পূর্ব পরিকল্পনা মতো আগামী বছর দিওয়ালিতেই সিনেমাটি মুক্তি দিতে চান। এছাড়া প্রভাসও চান না তার সিনেমার জন্য ভক্তরা এক বছরের বেশি অপেক্ষা করুক।
ভারতের হায়দরাবাদের পর বর্তমানে দুবাইয়ে শুটিং করছেন সাহো টিম। সেখানে ২০ মিনিটের অ্যাকশন দৃশ্যধারণ করা হবে। একটি চেজ সিকোয়েন্সে দেখা যাবে প্রভাসকে। সিকোয়েন্সটির বেশিরভাগ শুটিং হবে দুবাইয়ের বুর্জ খলিফার আশেপাশে এবং দেশটির অন্যান্য স্থানে। অ্যাকশন দৃশ্যটির কোরিওগ্রাফি করবেন ট্রান্সফরমার্স (২০০৭) ও ডাই হার্ড (১৯৮৮)খ্যাত কেনি বেটস।
হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মিত হচ্ছে সাহো সিনেমাটি। এটি পরিচালনা করছেন সুজিত। এতে প্রভাসের সঙ্গে আছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।