ঢাকাMonday , 11 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অল্পের জন্য বেঁচে গেছেন ক্যাটরিনা

Link Copied!

বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফ অভিনীত পরবর্তী সিনেমা টাইগার জিন্দা হ্যায়। এতে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। সিনেমাটির তেমনি একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে অল্পের জন্য বেঁচে গেছেন ক্যাটরিনা।
মরক্কোতে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং করছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। দৃশ্যটি ছিল সালমান ঘোড়ার পিঠে চড়ে ছুটবেন, অন্যদিকে দ্রুতগতির একটি গাড়ি চালাবেন ক্যাটরিনা। সেটি করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি।
এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘এই শটটাতে আমাকে একটি সরু গলির মধ্যে দিয়ে খুবই দ্রুতগতির গাড়ি চালাতে হয়। এই সরু রাস্তা দিয়ে দিক ঠিক রাখা কঠিন হচ্ছিল। এই জন্য আমি অনেক প্রশিক্ষণও নিয়েছি কিন্তু চূড়ান্ত দৃশ্যধারণের সময় গাড়িটি গিয়ে একটি দেয়ালে ধাক্কা দেয়।’
তিনি আরো বলেন, ‘আমি গুরুতর আঘাত পেতে পারতাম। কিন্তু ক্রুরা সব তাদের দামি ক্যামেরা নিয়েই বেশি চিন্তিত ছিল, কারণ সেটি আমার গাড়ির নিচে চাপা পড়েছিল। তবে ভাগ্যভালো আমি কোনো আঘাত পাইনি এবং পরবর্তী শটেই সঠিকভাবে দৃশ্যটি করতে পেরেছি।’
টাইগার জিন্দা হ্যায় সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল এটি। আগের সিনেমাটির মতো এই সিনেমাতেও জুটি বেঁধেছেন সালমান-ক্যাটরিনা। বড়দিন উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।