ঢাকাMonday , 11 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইংলিশ লিগে পয়েন্ট হারাল লিভারপুল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে পয়েন্ট হারিয়েছে জায়ান্ট ক্লাব লিভারপুল। নিজেদের মাঠে এভারটনের বিপক্ষে লিভারপুলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
আনফিল্ডে লিভারপুলকে রুখে দেন মৌসুমের শুরুতে ম্যানইউ থেকে এভারটনে যোগ দেওয়া ওয়েন রুনি। ঘরের মাঠ আনফিল্ডে ম্যাচের ৪২ মিনিটে মোহাম্মদ সালার গোলে এগিয়ে ছিল লিভারপুল। তবে ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এভারটনকে সমতায় ফেরান রুনি। শেষপর্যণ্ত ১-১ গোলের সমতায় ম্যাচটি শেষ হয়।
ইংলিশ লিগ পয়েন্ট টেবিলে ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তালিকার পঞ্চম স্থান রয়েছে আর্সেনাল। আর ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।