ঢাকাMonday , 11 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৭ কলেজের ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ও পাস কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল কক্ষে বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাব এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ৯ ডিসেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।