ঢাকাSunday , 10 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্সেলোর চোখে রোনালদোই বিশ্বসেরা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের পঞ্চম ব্যালন ডি’অর জিতে কয়েকদিন আগেই লিওনেল মেসির রেকর্ড ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যক্তিগত পারফরম্যান্সের সেরা স্বীকৃতি জিতে নিজেই নিজেকে সেরা দাবি করেছিলেন রোনালদো। এবার সেভিয়ার বিপক্ষে জোড়া গোলের পর রোনালদোকে বিশ্বসেরা ফুটবলার দাবি করেলেন তার ক্লাব সতীর্থ মার্সেলো।
স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে লড়ছে রিয়াল মাদ্রিদ। সবশেষ সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। ব্যালন ডি’অর জয়ের পরই সেভিয়ার বিপক্ষে মাঠে নেমে জোড়া গোল পেয়েছেন রোনালদো। লা লিগায় গোলখরায় ভুগতে থাকা রোনালদো চলতি মৌসুমে লিগে এই প্রথম জোড়া গোলের দেখা পেলেন। গতকাল রাতে এমন পারফরম্যান্সের পর রোনালদোকে বিশ্বের সেরা খেলোয়াড় দাবি করলেন সতীর্থ মার্সেলো।
সেভিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সাক্ষাতকারে মার্সেলো বলেন, ‘আমার কাছে রোনালদো বিশ্বের সেরা ফুটবলার। আমি ম্যারাডোনা কিংবা পেলেকে দেখিনি। যাহোক, আমি জানি রোনালদোর সঙ্গে কারো তুলনা হয় না। রিয়াল মাদ্রিদের এই স্কোয়াড নিয়ে আমি বেশ আনন্দিত। এখানে নতুন কেউ আসতে চাইলে আমরা স্বাগত জানাবো। দলের তরুণ ফুটবলারদের নিয়ে আমি বেশ আনন্দিত।’