ঢাকাSunday , 10 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাটরিনার মন ভালো করলেন সালমান

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। দীর্ঘ পাঁচ বছর পর টাইগার জিন্দা হ্যায় সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন তারা। বর্তমানে এর প্রচারণা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এ জুটি।
টাইগার জিন্দা হ্যায় সিনেমার প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি একটি ড্যান্স রিয়েলিটি শোয়ের শুটিংয়ে অংশ নেন সালমান-ক্যাটরিনা। অনুষ্ঠান চলাকালীন একটি পারফরম্যান্স দেখে আবেগআপ্লুত হয়ে পড়েন ক্যাটরিনা। রীতিমতো কাঁদতে শুরু করেন এ অভিনেত্রী। তখন তার মন ভালো করেন সালমান। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
একটি সূত্রের দেয়া তথ্যমতে, শুটিং চলাকালীন, ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত সালমান ও ভূমিকা চাওলার তেরে নাম সিনেমার একটি গানের সঙ্গে প্রতিযোগীর পারফরম্যান্স দেখে আবেগআপ্লুত হয়ে পড়েন ক্যাটরিনা। এরপর ১০ মিনিট শুটিং বন্ধ রাখা হয়। পরবর্তীতে সালমান তাকে শান্ত করেন। শুধু তাই নয়, শুটিং আবার চালু হলে মঞ্চে উঠে সালমান ক্যাটরিনার দিকে তাকিয়ে ‘জাগ ঘুমেয়া’ গানটি গাওয়া শুরু করেন। এতে হেসে ওঠেন ক্যাটরিনা।
পরবর্তীতে দুজন একসঙ্গে সালমানের ম্যায়নে পেয়ার কিয়া সিনেমার দিল দিওয়ানা গানের তালে পারফর্ম করেন। তাদের সঙ্গে যোগ দেন অনুষ্ঠানের বিচারক রেমো ডিসুজা। সালমান জানান, সিনেমায় গানটির নাচ ঠিক করতে ১৫-২০ দিন সময় লেগেছিল।