ঢাকাSunday , 10 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেশি পারিশ্রমিক চাইছেন সাইফ কন্যা!

Link Copied!

বিনোদন ডেস্ক : সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন। ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এখনো পর্দায় তাকে দেখা না গেলেও পরবর্তী সিনেমার জন্য এখনই নাকি বাড়তি পারিশ্রমিক চাইছেন সাইফ কন্যা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এখনো সিনেমা মুক্তি না পেলেও এরই মধ্যে নতুন সিনেমার প্রস্তাব পাচ্ছেন সারা। যদিও কেদারনাথ মুক্তির আগে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে চাইছেন না তিনি। তবে আকর্ষণীয় চিত্রনাট্য হলে প্রস্তাব বিবেচনা করবেন বলেও জানিয়েছেন। এদিকে যে চিত্রনাট্যগুলো সারার কাছে খুব বেশি আকর্ষণীয় মনে হচ্ছে না, সেগুলোর জন্য তিনি বেশি পারশ্রিমিক দাবি করছেন। কিন্তু এখনো তার এমন বাড়তি চাওয়াতে মোটেও খুশি হতে পারছেন না নির্মাতারা।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘স্বাভাবিকের তুলনায় বাড়তি পারিশ্রমিক চাওয়াতে নির্মাতারা ফিরে যাচ্ছেন এবং এর মাধ্যমে সারা নিজের ওপর কতটা আত্মবিশ্বাসী ও সচেতন সেই বার্তাও কিন্তু দিয়ে রাখছেন।’
সূত্রটি আরো বলেন, ‘তিনি তার মূল্যটা জানেন, তার অভিষেক নিয়ে উন্মাদনাও বেশ লক্ষ্যণীয়। এরই মধ্যে তার ফ্যান ক্লাব তৈরি হয়ে গেছে। সুতরাং তার এই সিদ্ধান্ত ভবিষ্যতে তাকে সাহায্য করবে এবং সফলতা বয়ে আনবে।’ কেদারনাথ সিনেমাটি পরিচালনা করছেন অভিষেক কাপুর। এতে সারার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। আগামী বছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।