ঢাকাSunday , 10 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাটরিনা নাকি ইলিয়েনা

Link Copied!

বিনোদন ডেস্ক : শহিদ কাপুর অভিনীত পরবর্তী সিনেমা পদ্মাবতী। এতে রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে তাকে। ১ ডিসেম্বর এটি মুক্তির কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। তবে ইতোমধ্যে বাত্তি গুল মিটার চালু নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শহিদ। খুব শিগগিরই এর শুটিং শুরু করবেন।
কিন্তু সিনেমায় তার নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। শোনা যাচ্ছিল, এতে নায়িকা চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফকে ভাবছেন নির্মাতারা। এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত নতুন একটি প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনার পরিবর্তে এখন ইলিয়েনা ডিক্রুজকে নায়িকা চরিত্রে ভাবা হচ্ছে। সিনেমাটিতে ইলিয়েনা একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন। শহিদ কাপুরও এতে আইনজীবীর ভূমিকায় থাকবেন।
যদিও এ বিষয়ে কোনো অনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। তবে সিনেমাটির সহ-প্রযোজক প্রেরণা আরোরা বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত শুধু ইলিয়েনার সঙ্গেই কথা বলেছি। এটি একজন আইনজীবীর চরিত্র এবং গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে। এ মুহূর্তে আমরা শিল্পী নির্বাচন করছি।’
বাত্তি গুল মিটার চালু সিনেমাটির শুটিং আগামী জানুয়ারিতে শুরু হবে। এটি পরিচালনা করবেন টয়লেট : এক প্রেম কথা পরিচালক শ্রী নারায়ণ সিং। ২০১৮ সালের ৩১ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।