ঢাকাSaturday , 9 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘এক কয়েদির ডায়েরি’ নিয়ে আসছেন জায়েদ

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক জায়েদ খান। এ পর্যন্ত তার প্রায় ২১টি সিনেমা মুক্তি পেয়েছে। তার পরবর্তী সিনেমা ‘অন্তর জ্বালা’। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। খ্যাতিমান নির্মাতা মালেক আফসারি পরিচালিত ‘অন্তর জ্বালা’ আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে।
তবে এরই মধ্যে নতুন একটি সিনেমা প্রযোজনার ঘোষণা দিলেন জায়েদ খান। এ অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠান জেড কে মুভিজের দ্বিতীয় সিনেমাটির নাম ‘এক কয়েদির ডায়েরি’। এটিও পরিচালনা করবেন মালেক আফসারি। এমনটাই জানান জায়েদ খান। এ সিনেমাতে নায়ক হিসেবে থাকবেন তিনি। তবে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি বলে জানান এ অভিনেতা।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, “আগামী বছরের শুরুর দিকে ‘এক কয়েদির ডায়েরি’ সিনেমার শুটিং শুরু করা হবে। সিনেমাটির গল্প অসাধারণ। আশা করছি দর্শকদের ভালো লাগবে। এখন শুধু ‘অন্তর জ্বালা’ সিনেমা নিয়ে থাকতে চাচ্ছি। সিনেমা প্রেমী দর্শকদের ‘অন্তর জ্বালা’ দেখার আমন্ত্রণ রইল।”
‘অন্তর জ্বালা’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন পরীমনি। এছাড়া এতে আরো অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, অমিত হাসান, প্রয়াত মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলী, বড়দা মিঠু ও চিকন আলী।