ঢাকাFriday , 8 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিরোধ মিটিয়ে শুটিংয়ে শখ-তপু

Link Copied!

বিনোদন ডেস্ক : গত বছর জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবীর শখের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ তুলে তাকে বয়কটের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন তরুণ নাট্যনির্মাতা তপু খান।
এরপর কেটে গেছে দীর্ঘ সময়। এর মধ্যে পরস্পরের পেশাগত ও ব্যক্তিগত সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। এবার সব বিরোধ মিটিয়ে এ নির্মাতার ‘ইয়েস’ নামের একক নাটকে অভিনয় করছেন শখ।
এ প্রসঙ্গে তপু খান বলেন, ‘‘শখের সঙ্গে আমার যে ঝামেলা ছিল তা মিটে গেছে। সম্প্রতি ওর পক্ষ থেকে প্রস্তাব আসে ঝামেলা মিটিয়ে ফেলার। ‘ইয়েস’ নাটকের প্রযোজক সাব্বির ভাইয়ের সমঝোতায় আমরা আবার একসঙ্গে কাজ শুরু করেছি। নির্দ্বিধায় বলতে পারি, শখ ভালো একজন অভিনেত্রী। সব ভুলে এখন থেকে একসঙ্গে ভালো কিছু কাজ করতে চাই।’’
গত বছর ঈদের একটি একক নাটকের শুটিং শিডিউল ফাঁসিয়ে দেয়ার অভিযোগ তুলেছিলেন তপু খান। শিডিউল ফাঁসানোর জন্য আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছিলেন তিনি। তবে এসব বিষয়ে তপুর এখন আর কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
আনিকা কবীর শখ এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের সব ঝামেলা মিটে গেছে। আমরা নতুনভাবে কাজ শুরু করেছি। আশা করছি, আমাদের এই নতুন কাজটিও সবার ভালো লাগবে।’
‘ইয়েস’ নাটকটি রচনা করেছেন রুম্মান রশীদ খান। এতে শখের বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। গতকাল নগরীর উত্তরার ক্যাপ্টেন বারিস্তা রেস্টুরেন্টে এ নাটকের শুটিং হয়। খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।