ঢাকাFriday , 8 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টানা বিশ্রাম নিতে চাই : তিশা

Link Copied!

বিনোদন ডেস্ক : বর্তমানে সংসার ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মডেল-অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি আদনান আল রাজিব পরিচালিত একটি বিজ্ঞাপন চিত্রের শুটিং করতে গিয়ে হাত ও কোমরে চোট পান তিনি। শারীরিকভাবে এখনো সুস্থ না হলেও গতকাল বৃহস্পতিবার শুটিংয়ে অংশ নেন। তবে কিছুদিন টানা বিশ্রামে থাকবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে তাসনুভা তিশা বলেন, ‘গত বুধবার সকাল সাড়ে ৮টায় বাসায় ফিরি। বাসায় ফেরার পর আমার কোনো সেন্স ছিল না। সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ঘুমিয়েছি। বিছানা থেকে উঠার মতো অবস্থাও ছিল না। যার জন্য বুধবার শিডিউল থাকা অবস্থায়ও শাকিল ভাইয়ের শুটিংয়ে অংশ নিতে পারিনি। বৃহস্পতিবার থেকে শুটিং করছি। ডাক্তার বলেছেন, অন্তত এক সপ্তাহ বিশ্রামে থাকতে। কিন্তু আমরা এমন একটি মাধ্যমে কাজ করি যেখানে শিডিউল নির্ধারণ করা হলে সেটা পরিবর্তন করার সুযোগ নেই। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত শুটিংয়ের ডেট দেয়া আছে। আপাতত এ পর্যন্ত তো কাজ করতেই হবে। এরপর টানা বিশ্রাম নিতে চাই।’
তিনি আরো বলেন, ‘গত ৪ ডিসেম্বর সুনামগঞ্জে একটি বিজ্ঞাপনের শুটিং করছিলাম। শুটিংয়ে বাইকের একটি শট ছিল। ওটা দিতে গিয়েই বাইক থেকে পড়ে গিয়ে ব্যথা পাই। এটা আসলে ছোটখাটো একটা দুর্ঘটনা ছিল। তবে এখনো অল্প ব্যথা আছে। আসলে আমার বিশ্রাম দরকার। আমার ঘুমে ঘাটতি পড়েছে, এজন্য শারীরিক দুর্বলতা তৈরি হয়েছে।’
বর্তমানে সৈয়দ শাকিল পরিচালিত ‘সোনার শেকল’ নামে ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাসনুভা তিশা। নগরীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ চলছে।