বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের চিত্রনায়ক আসিফ ইমরোজ ও মডেল-অভিনেত্রী আফ্রি জুটি বেঁধে ‘আগুন’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া এই ভিডিওটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই জুটি নতুন আরেকটি মিউজিক ভিডিওর কাজ করছেন।
‘চকলেটি পিয়া’ শিরোনামের এ গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ ও কর্নিয়া। ভারতের গীতিকার শতরূপা ভট্টাচার্যর কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন রূপক তিয়ারি। গত সোমবার বিএফডিসিতে মিউজিক ভিডিওটির দৃশ্যায়ন করা হয়। সামছুল হুদার পরিচালনায় এতে আসিফ-আফ্রি ছাড়াও শতাধিক নৃত্য শিল্পী অংশ নেন। ভিডিওটির কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব, সিনেমাটোগ্রাফিতে ফরহাদ।
মিউজিক ভিডিও প্রসঙ্গে পরিচালক বলেন, ‘‘আমি বরাবরই সময় নিয়ে ভালো কিছু করার চেষ্টা করি। আর আমার সব কাজে নতুন কিছু উপস্থাপনারও প্রচেষ্টা থাকে। ‘চকলেটি পিয়া’ মিউজিক ভিডিওটি এর ব্যতিক্রম নয়। এই ভিডিওটিতে দর্শকরা অনেক নতুনত্ব খুঁজে পাবেন।’’ আগামী জানুয়ারির শুরুর দিকে মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হবে বলেও জানান এই নির্মাতা।

