ঢাকাWednesday , 6 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীপিকার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন কঙ্গনা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী কঙ্গনা রাণৌত ও দীপিকা পাড়ুকোন। তবে দুজনের মধ্যে সম্পর্কটা খুব মধুর নয়। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কঙ্গনার পরিবর্তে পুরস্কার জিতেছিলেন দীপিকা। পরবর্তী সময়ে এ ব্যাপারে একটি ই-মেইল ফাঁস হলে দুজনের সম্পর্কের তিক্ততা আরো বেড়ে যায়।
দীপিকা পাড়ুকোন অভিনীত পরবর্তী সিনেমা পদ্মাবতী। এতে রানি পদ্মিনি চরিত্রে অভিনয় করে বিপাকে পড়েছেন এ অভিনেত্রী। রাজপুত করনি সেনাসহ বিভিন্ন সংগঠন তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন। এমনকি হত্যার হুমকিও পেয়েছেন দীপিকা।
দীপিকার প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন সহকর্মীরা। অনেকেই নিন্দা প্রকাশ করেছেন। এছাড়া দীপিকার নিরাপত্তার জন্য ক্যাম্পেইন করছেন শাবানা আজমি, জয়া বচ্চন, ক্যাটরিনা কাইফসহ অন্যান্যরা। এমনকি দিল্লি সরকারের কাছে দীপিকার নিরাপত্তা চেয়ে একটি চিঠি দেবেন বলেও জানিয়েছেন তারা। বলিউডের বেশিরভাগ অভিনেত্রী, পার্লামেন্ট সদস্য ও অভিনেত্রী এই ক্যাম্পেইনে রয়েছেন এবং চিঠিতে স্বাক্ষর করেছেন। কঙ্গনা রাণৌতও এতে স্বাক্ষর করবেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু বলিউডের প্রথম সারির অভিনয়শিল্পীরা যেখানে দীপিকার দিকে সহযোগিতার হাত বাড়িয়েছেন সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে চিঠিতে স্বাক্ষর করতে রাজি হননি কঙ্গনা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, দুটি কারণে সহযোগিতা করতে রাজি হননি তিনি। প্রথমত, দীপিকা তার বন্ধু নন। দ্বিতীয়ত, কঙ্গনা যখন হৃতিকের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তখন তার সাহায্যে কেউ এগিয়ে আসেননি।