ঢাকাWednesday , 6 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়নস লিগে বার্সার কষ্টের জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : গ্রুপ ‘ডি’ এর শীর্ষে থেকে চ্যাম্পিয়নস লিগে নকআউটপর্ব নিশ্চিত হয়েছে আগেই। তাই গ্রুপের শেষ ম্যাচে স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচটি ছিল বার্সেলোনার জন্য এক প্রকার আনুষ্ঠানিকতা। তবে ন্যু ক্যাম্পে ওই ম্যাচে গতকাল প্রতিপক্ষের আত্মঘাতী গোলসহ স্পোর্টিংয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে কাতালান ক্লাবটি।
চ্যাম্পিয়নস লিগে টানা দুই ড্রয়ের পর জয়ের দেখা পেল বার্সা। নিয়ম রক্ষার ম্যাচ বলে গত রাতে বার্সার শুরুর একাদশে ছিলেন না দলটির তারকা খেলোয়াড় লিওনেল মেসি। তবে দলের সেরা এ তারকাকে ছাড়া চেনা মাঠে শুরুতে বেশ লড়াই করতে হয়েছে বার্সাকে। প্রথমার্ধের অধিকাংশ সময় বলের দখলে থাকলেও কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। তাই দ্বিতীয়ার্ধে আলেইশ ভিদাইলের বদলি হিসেবে মেসিকে মাঠে নামান বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে।
বার্সেলোনার জয়ে গতকাল একটি করে গোল করেছেন প্যাকো আলকাসের ও প্রতিপক্ষের ডিফেন্ডার জেরমে ম্যাথু। ম্যাচের ৫৯তম মিনিটে ডেনিস সুয়ারেজের কর্নার থেকে পাওয়া বলে হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন প্যাকো আলকাসের।
ম্যাচের ৮২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। তবে এ সময় ডি-বক্সের বাইরে থেকে মেসির জোরালো বাঁকানো শট ঝাঁপিয়ে ঠেকান প্রতিপক্ষ গোলরক্ষক রুই পাত্রিসিও। ম্যাচের ৮৯ মিনিটে আলকাসেরের কোনাকুনি শট এক জনের পায়ে লেগে দিক পাল্টে যাওয়ায় গোলের সুযোগ নষ্ট হয়।
তবে ম্যাচের শেষ মুহূর্তে সুয়ারেজের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান স্পোর্টিংয়ের ডিফেন্ডার জেরমে ম্যাথু। ফলে শেষপর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় কাতালান ক্লাবটি।