ঢাকাTuesday , 5 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘কেদারনাথ’ নিয়ে অসন্তুষ্ট সুশান্ত!

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে সাইফ আলী খানের কন্যা সারা আলী খানের। অভিষেক কাপুর পরিচালিত এ সিনেমায় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি।
কিছুদিন আগে এ সিনেমায় সারা আলী খানের প্রথম লুক প্রকাশিত হলে বেশ প্রশংসা কুড়ায়। কিন্তু সিনেমাটি নিয়ে মোটেও সন্তুষ্ট নন সুশান্ত। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘এই সিনেমার মাধ্যমে সাইফ কন্যার অভিষেক হতে যাচ্ছে। কিন্তু প্রজেক্টটির অনেক কিছু নিয়েই সন্তুষ্ট নন সুশান্ত সিং রাজপুত। তার অসন্তোষ নিয়ে পরিচালক অভিষেকের সঙ্গে আলোচনাও করেছেন। পরিচালক আশ্বাস দিয়েছেন, সমস্যাগুলোর সমাধান করা হবে।’
সম্প্রতি ভারতের উত্তরখণ্ডে সিনেমাটির শুটিং শুরু হয়। আগামী বছর ২১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে ‘ড্রাইভ’ সিনেমায় কাজ করছেন সুশান্ত। তরুণ মানসুখানি পরিচালিত এ সিনেমাটিও আগামী বছর মার্চে মুক্তি পাবে।