ঢাকাTuesday , 5 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার ও’কিফকে জরিমানা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জরিমানা গুনতে হচ্ছে অস্ট্রেলিয়ার স্পিনার ও’কিফকে। খেলায় অপেশাদার আচরণের জন্য তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা কয়েছে।
ঘটনাটি ঘটেছে শেফিল্ড শিল্ডের ম্যাচে। নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলতে নেমে ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচে অপেশাদার আচরণ করেন ও’কিফ। আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে অসন্তোষ ও অপেশাদার আচরণের জন্য অভিযুক্ত করা হয়েছে তাকে।
আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে অপেশাদার আচরণ করে ক্রিকেট অস্ট্রেলিয়ার কোড অব কন্ডাক্টের ২.১.৩ ধারা ভঙ্গ করেছেন ও’কিফ। ফলে তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
মাঠে অপেশাদার আচরণের জন্য এর আগেও কয়েকবার শাস্তি পেতে হয়েছে অস্ট্রেলিয়া স্পিনার ও’কিফকে। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের হয়ে টেস্ট খেলেছেন তিনি। সম্প্রতি শেফিল্ড শিল্ডে এমন আচরণে পর ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন শাস্তি মেনে নিয়েছেন তিনি। তাই কোনো শুনানীর প্রয়োজন হয়নি।
চলতি বছরের শুরুর দিকে অ্যালকোহলের প্রভাবে অযাচিত বক্তব্যের জন্য ও’কিফকে ২০ হাজার ডলার জরিমানা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া ২০১৬ সালের আগস্টে অস্ট্রেলিয়ার সিডনিতে আক্রমণাত্মক আচরণের জন্য ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল অসি এ স্পিনারকে।