ঢাকাMonday , 4 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘চিকনি চামেলি’ নিয়ে করনের অনুশোচনা

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নির্মাতা করন জোহর। অনেক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। বলিউডের বর্তমান প্রথার সঙ্গে তাল মিলিয়ে তার প্রযোজিত ও পরিচালিত একাধিক সিনেমায় আইটেম গান ব্যবহার করেছেন। তবে এ নিয়ে এখন অনুশোচনায় ভুগছেন তিনি।
করনের সিনেমায় ‘চিকনি চামেলি’, ‘মেরা নাম ম্যারি হ্যায়’, ‘শাট আপ অ্যান্ড বাউন্স’ ইত্যাদি আইটেম গানে কোমর দুলিয়েছেন ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর ও শিল্পা শেঠির মতো তারকারা। এ নির্মাতা মনে করছেন আইটেম গান ব্যবহার করে নারীদের বিশেষভাবে প্রদর্শন করা ঠিক হয়নি। এ জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। এমনকি বলিউডের অন্যান্য নির্মাতাদেরও অনুরোধ করেছেন যেন তারা এটি আর না করেন।
একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে করন বলেন, ‘আপনি একজন নারীকে মাঝে রাখছেন এবং হাজারো পুরুষ কাঙ্খিত দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছে, এটি খারাপ একটি দৃষ্টান্ত। নির্মাতা হিসেবে আমি এই ভুল করেছি এবং এটি আর কখনোই করব না।’
তিনি আরো বলেন, ‘সিনেমা আমাদের সময় তুলে ধরে। এটি অনেক সংবেদনশীল হতে পারে। যখন কোনো পুরুষ একজন নারীর পেছনে ছুটছে, মনে হতে পারে এটি ভালোবাসার জন্য, কিন্তু এটি তাড়া করাও হতে পারে। যখন আপনি দেখাচ্ছেন একজন পুরুষ কোনো নারীকে হেনস্তা করছে, ভাবছেন রাগের মাথায় করছে, কিন্তু না, সে ভুল করছে।’
‘সেলুলয়েডে দেখানো কোনো বিষয় মাঝে মাঝে বাস্তবেও ঘটতে পারে। সুতরাং নির্মাতাদের বিষয়গুলোতে আরো দায়িত্বশীল হওয়া উচিৎ। মাঝে মধ্যে আপনি যা লিখছেন অথবা দেখাচ্ছে তা নিয়ে হয়তো তেমন ভাবছেন না কিন্তু এগুলো সমাজের ওপর প্রভাব ফেলতে পারে’-বলেন করন জোহর।