ঢাকাMonday , 4 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেবের নয়া রেকর্ড

Link Copied!

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা দেবের পরবর্তী সিনেমা ‘আমাজন অভিযান’। কমলেশ্বর মুখার্জি পরিচালিত এ সিনেমাটি ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের পাহাড়’ সিনেমার সিক্যুয়েল। এটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।
মুক্তিকে সামনে রেখে নানাভাবে সিনেমাটির প্রচারণা চালাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা। তারই ধারাবাহিকতায় কিছুদিন আগে বিশাল আকৃতির একটি পোস্টার তৈরি করে ‘আমাজন অভিযান’ টিম। এটি ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় পোস্টার। শুধু তাই নয় এজন্য ‘আমাজন অভিযান’ গিনেস বুকেও তালিকাভুক্ত হয়েছে।
এবার আরো একটি রেকর্ড গড়ল সিনেমাটি। মোট ৬টি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে এটি। টলিউড সিনেমার ইতিহাসে এটি হবে সর্বোচ্চ সংখ্যক ভাষায় মুক্তি পাওয়া সিনেমা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার ইউটিউবে সিনেমাটির ট্রেলার মুক্তি পাওয়ার পর দর্শকের আগ্রহের মাত্রা বেড়ে গেছে। বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, ওড়িয়া এবং অসমিয়া ভাষায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছয়টি ভাষাতেই মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলারও। এর আগে কোনো ভারতীয় বাংলা সিনেমা এতগুলো আঞ্চলিক ভাষায় মুক্তি পায়নি। প্রায় ২৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।