ঢাকাMonday , 4 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের পরিকল্পনা করছেন শ্রুতি!

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। মাইকেল করসেল নামের এক ব্রিটিশ যুবকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই উড়ছে। বিভিন্ন জায়গায় প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি কথা বলেন না এ অভিনেত্রী। প্রেমের বিষয়টি স্বীকার না করলেও অস্বীকারও করেননি তিনি।
শোনা যাচ্ছে, শ্রুতি-মাইকেল নাকি তাদের সম্পর্ক আরেক ধাপ এগিয়ে নিতে চাইছেন। বিয়ের পরিকল্পনা করছেন তারা। কিছুদিন আগে প্রেমিককে বাবা কমল হাসানের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন শ্রুতি। মাইকেলের সঙ্গে কমল হাসানের সাক্ষাতের একটি ছবিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শ্রুতি তার মা সারিকার সঙ্গেও মাইকেলের সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। এরপর থেকেই তাদের বিয়ের গুঞ্জন শুরু হয়।
শুধু তাই নয়, সম্প্রতি একসঙ্গে ছুটি কাটাতে গেছেন শ্রুতি-মাইকেল। তবে তারা কোথায় গেছেন তা নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, বড়দিনের ছুটি কাটাতে লন্ডনে যেতে পারেন এ জুটি।