ঢাকাSunday , 3 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফারহানকে এড়িয়ে চলছেন শ্রদ্ধা!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনয়শিল্পী ফারহান আখতার ও শ্রদ্ধা কাপুর। রক অন-টু সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। এরপর তাদের ঘিরে বলিপাড়ায় প্রেমের গুঞ্জন চাউর হয়। যদিও নিজেদের মধ্যে সম্পর্কের কথা বরাবরই অস্বীকার করে এসেছেন এ জুটি।
কিন্তু এখন নাকি ফারহানকে এড়িয়ে চলছেন শ্রদ্ধা। এ অভিনেতার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন। বিহার সরকারের পক্ষ থেকে পাটনা ম্যারাথনের আয়োজন করা হচ্ছে। এতে হাজির হওয়ার কথা ছিল ফারহান, শ্রদ্ধা ও ক্রিয়া ব্যক্তিত্ব মিলকা সিংয়ের। ইতোমধ্যে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সম্মতি জানিয়েছেন ফারহান। তবে এতে যোগ দিতে রাজি হননি শ্রদ্ধা। যদিও এ অভিনেত্রী বলছেন ব্যস্ত শিডিউলের কারণে তিনি উপস্থিত হতে পারবেন না। কিন্তু অনুষ্ঠানে ফারহান থাকার কারণেই নাকি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শ্রদ্ধা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বর্তমানে প্রভাসের সঙ্গে সাহো সিনেমার শুটিং করছেন শ্রদ্ধা। এছাড়া সাইনা নেহওয়ালের বায়োপিকে দেখা যাবে তাকে। তার জন্যও প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেত্রী। অন্যদিকে কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ফারহানের লাখনৌ সেন্ট্রাল সিনেমাটি।