ঢাকাSunday , 3 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে দেবের ককপিট’র মুক্তি স্থগিত

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব অভিনীত সিনেমা ‘ককপিট’। কমলেশ্বর মুখার্জি পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার কোয়েল মল্লিক, রুক্মিনি মৈত্র, বাংলাদেশের রোশানসহ অনেকে। সিনেমাটি গত দুর্গা পূজায় কলকাতায় মুক্তি পায়।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র ভারতে রপ্তানি ও প্রদর্শনের বিপরীতে ভারতের কলকাতার একটি সিনেমা আমদানি করে বাংলাদেশে দেখানো হয়। এ আইন মেনেই ‘ককপিট’ সিনেমাটি আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার কথা ছিল। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে। হঠাৎ করেই সিনেমাটি মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টি মিডিয়া।
এ বিষয় জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকন বলেন, ‘‘ককপিট’ সিনেমাটির মুক্তির জন্য প্রস্তুতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তাই আগামী ৮ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দিচ্ছি না।’’
তবে সিনেমাটি পরবর্তীতে বাংলাদেশে মুক্তি পাবে কিনা তা জানাননি এই কর্মকর্তা।