ঢাকাSunday , 3 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুরালির রেকর্ড ভাঙলেন দিলরুয়ান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : সবচেয়ে দ্রততম শ্রীলঙ্কান বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট নিয়েছেন দিলরুয়ান পেরেরা। এই অফ স্পিনার ভেঙেছেন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের রেকর্ড।
নামের পাশে ৯৯ উইকেট নিয়ে ভারতের বিপক্ষে দিল্লি টেস্ট শুরু করেছিলেন দিলরুয়ান। প্রথম দিনে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে সুরঙ্গা লাকমালের ক্যাচ বানিয়ে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন ৩৫ বছর বয়সি স্পিনার।
মুরালির ১০০ উইকেট নিতে লেগেছিল ২৭ ম্যাচ। তার চেয়ে দুই ম্যাচ কম খেলেই পূর্বসূরিকে ছাড়িয়ে গেলেন দিলরুয়ান। ১০০ উইকেট নিতে রঙ্গনা হেরাথের লেগেছিল ২৯ ম্যাচ।