ঢাকাSunday , 3 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোহলির আরেকটি ডাবল, ছাড়িয়ে গেলেন লারাকে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচেই ডাবল সেঞ্চুরি করে ছুঁয়েছিলেন ব্রায়ান লারার রেকর্ড। এবার ক্যারিবীয় কিংবদন্তিকে ছাড়িয়ে টেস্টে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি।
শ্রীলঙ্কা সিরিজে টানা দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি। নাগপুরের পর দিল্লিতে শেষ টেস্টের আজ তৃতীয় দিন ডাবল পূর্ণ করেছেন ভারতীয় অধিনায়ক।
দ্বিতীয় দিন শেষে কোহলি অপরাজিত ছিলেন ১৫৬ রানে। আজ লাঞ্চের আগেই সেটিকে ডাবলে রূপ দিয়েছেন। ১৯৯ থেকে সুরঙ্গা লাকমালের বলে দুই রান নিয়ে ছুঁয়েছেন মাইলফলক।
এটি কোহলির ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। সবগুলোই অধিনায়ক হওয়ার পর। অধিনায়ক হিসেবে পাঁচটি ডাবল সেঞ্চুরি করেছিলেন লারা। স্যার ডন ব্র্যাডম্যান, মাইকেল ক্লার্ক ও গ্রায়েম স্মিথের আছে ৪টি করে।
ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে কোহলির কোনো ডাবল সেঞ্চুরিই ছিল না। গত ১৮ মাসেই করলেন ছয়টি! টেস্টে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি তালিকায় এখন ছয়জনের সঙ্গে যৌথভাবে ছয়ে আছেন কোহলি। সবচেয়ে বেশি ১২টি ডাবল সেঞ্চুরি ডন ব্র্যাডম্যানের।
ছয়টি ডাবল সেঞ্চুরিতে কোহলি ছুঁয়েছেন ভারতীয় রেকর্ড। শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগও ছয়টি ডাবল সেঞ্চুরি করেছিলেন। শেবাগ আবার এর দুটিকে ট্রিপলে রূপান্তর করেছেন।
টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করা ষষ্ঠ ব্যাটসম্যান কোহলি। এর আগে এই কীর্তি গড়েছেন ওয়ালি হ্যামন্ড, ডন ব্র্যাডম্যান, বিনোদ কাম্বলি, কুমার সাঙ্গাকারা ও মাইকেল ক্লার্ক।
কোহলি তিন অঙ্ক ছুঁয়েছেন সিরিজের তিন টেস্টেই। তিন ম্যাচের টেস্ট সিরিজে টানা তিনটি সেঞ্চুরি নেই আর কোনো অধিনায়কের। কোহলির সেঞ্চুরির হ্যাটট্রিক এ নিয়ে দুইবার। আর কোনো অধিনায়ক এই কীর্তি গড়তে পারেননি।