ঢাকাSunday , 3 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেরাটা সুখকর হলো না স্টোকসের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দুই মাস পর ক্রিকেটে ফেরাটা সুখকর হলো না বেন স্টোকসের। নিউজিল্যান্ডের ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতা ফোর্ড ট্রফিতে ক্যান্টারবুরির হয়ে ব্যাটিং-বোলিং কোনোটাই ভালো করতে পারেননি ইংলিশ অলরাউন্ডার।
রোববার ওটাগোর বিপক্ষে আগে ব্যাটিং পেয়েছিল স্টোকসের দল ক্যান্টারবুরি। চার নম্বরে নেমে স্টোকস ৭ বলে করেছেন মাত্র ২ রান। ওটাগোর বাঁহাতি স্পিনার আনারু কিচেনের বলে বোল্ড হয়েছেন স্টোকস।
পরে তিনি বল হাতেও জ্বলে উঠতে পারেননি। ক্যান্টারবুরির বোলিং শুরু করে ৯ ওভারে ৪৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ওটাগোর কাছে তার দলও ম্যাচ হেরেছে ৩ উইকেটে।
গত সেপ্টেম্বরে ব্রিস্টলে একটি নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনায় প্রেপ্তার হয়েছিলেন স্টোকস। সেই ঘটনার পর থেকেই তিনি নিজ দেশের বোর্ড কর্তৃক আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন। তবে যেকোনো দেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন।