ঢাকাSunday , 3 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কনসিটো পিআরে আমার ডটকম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অনলাইন হোটেল বুকিংয়ের জন্য বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য সেবাদাতা প্রতিষ্ঠান আমার রুম ডট কম-এর নতুন সহযাত্রী হিসেবে যুক্ত হয়েছে কনসিটো পিআর।
এক্সক্লুসিভ পাবলিক রিলেশন সহযোগিতা দেওয়ার জন্য সম্প্রতি, গুলশানে আমার রুম ডট কম-এর কার্যালয়ে কনসিটো পিআর এবং আমার রুম-এর মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি সাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফোসাপেক্স লিমিটেড (আমার রুম ডট কম)-এর সিইও অ্যান্ড ডিরেক্টর মো. ইমরুল হাসান, বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্ট ম্যানেজার এহসানুল হক, কনসিটো পিআর- এর চিফ অপারেটিং অফিসার (সিওও) মানজেনো রায়হান খান এবং বিজনেস লিড এন্ড হেড অব কমিউনিকেশন মো. জাকারিয়া রহমান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনফোসাপেক্স লিমিটেড (আমার রুম ডট কম)-এর সিইও অ্যান্ড ডিরেক্টর মো. ইমরুল হাসান বলেন, ‘বিশ্বস্ত জনসংযোগ কার্যক্রমের জন্য কনসিটো পিআরকে পেয়ে আমরা সত্যিই খুব খুশি।’
কনসিটো পিআর-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) মানজেনো রায়হান খান বলেন, ‘দেশের ভ্রমণ খাত একটি খুবই চ্যালেঞ্জিং ইন্ডাস্ট্রি। আমার রুম ডট কমকে সহযোগিতার মাধ্যমে আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে অত্যন্ত উদ্দীপ্ত। আশা করি, আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব’।