ঢাকাSaturday , 2 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের জুটি বাঁধছেন আদিত্য-শ্রদ্ধা!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় জুটি আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর। মুহিত সুরি পরিচালিত আশিকি-টু সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। এ জুটিকে আবারো পর্দায় হাজির করছেন এই নির্মাতা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে মুহিত সুরি সংবাদমাধ্যমে বলেন, ‘আমি এখন চিত্রনাট্য নিয়ে কাজ করছি। আদিত্যকে ‍নিয়ে কাজ করার জন্য মুখিয়ে আছি। এমনকি বন্ধু হিসেবেও এই চিত্রনাট্যের মাধ্যমে তাকে খুশি করতে চাই। একবার লেখা শেষ হলেই এটি তাকে বর্ণনা করে শোনাব।’
তবে সিনেমায় শ্রদ্ধার অভিনয়ের বিষয়টি এখনো স্পষ্ট করেননি এই নির্মাতা। তিনি বলেন, ‘আমি এখনো এই বিষয়টি নিশ্চিত নই। তাদের সঙ্গে আমার যে সম্পর্ক তাতে একসঙ্গে কাজ করলে অনেক ভালো লাগবে। আশিকি-টু সিনেমার পর আবারো তাদের সঙ্গে কাজ করতে পারলে খুশি হবো।’
আদিত্য ও শ্রদ্ধা কাপুর জুটির সর্বশেষ সিনেমা ওকে জানু। গত ১৩ জানুয়ারি মুক্তি পায় সিনেমাটি। মনি রত্নম পরিচালিত ও কাদালকানমানি সিনেমার রিমেক এটি। সিনেমাটি পরিচালনা করেছেন সাদ আলি। সংগীত পরিচালনায় ছিলেন এ. আর রহমান।