ঢাকাSaturday , 2 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উদয়ের বাড়িতে থাকছেন নার্গিস ফাখরি!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত জুটিদের মধ্যে একটি উদয় চোপড়া ও নার্গিস ফাখরি জুটি। অনেকদিন ধরেই তাদের প্রেম ও ব্রেকআপ নিয়ে বলিপাড়ায় উড়ছে নানা গুঞ্জন।
কয়েক বছর আগে ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, বিকিনি পরা নার্গিসের সঙ্গে ছুটি কাটাচ্ছেন উদয়। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। কিন্তু গত বছর হঠাৎ বলিউড ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নার্গিস। এরপর থেকে গুঞ্জন ওঠে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জন্য যুক্তরাষ্ট্রে গেছেন এ অভিনেত্রী। এমনকি তখন শোনা যায়, বলিউডকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন নার্গিস। তবে সকল গুঞ্জনে পানি ঢেলে আবারো ফিরে আসেন রকস্টার সিনেমাখ্যাত এ অভিনেত্রী।
এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগের চেয়ে নার্গিস-উদয়ের সম্পর্ক এখন অনেক ভালো। ব্রেকআপের পর নার্গিস এখন উদয় চোপড়াদের জুহু বাংলোতেই থাকছেন। এ বাড়িতে উদয়ের মা পামেলা চোপড়াও থাকেন। খুব শিগগির বাজতে পারে তাদের বিয়ের সানাই।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘নার্গিস প্রায়ই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন, কিন্তু আজকাল এই বাড়িতে (জুহু বাংলো) খুব যাতায়াত করছেন। বলতে পারেন এটিকে মুম্বাইয়ে তার নতুন ঠিকানা বানিয়ে ফেলেছেন।’
নার্গিস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বাঞ্জো। পরবর্তীতে ফাইভ ওয়েডিংস নামের একটি হলিউড সিনেমায় দেখা যাবে তাকে। বর্তমানে চলছে এর প্রি-প্রোডাকশনের কাজ। অন্যদিকে পারিবারিক প্রযোজনা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত উদয়। ধুম ফ্র্যাঞ্চাইজিতে তাকে দেখা গেলেও গত চার বছর মুক্তি পায়নি এর কোনো সিনেমা।