স্পোর্টস ডেস্ক : শুক্রবার রাতে মস্কোতে অনুষ্ঠিত হয়েছে রাশিয়া বিশ্বকাপের ড্র। একই দিন প্রকাশিত হয়েছে বিশ্বকাপের সময়সূচি। আগামী বছর ১৪ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের এই মহাযজ্ঞ। ১৪ জুন থেকে ২৮ জুন পর্যন্ত গ্রুপপর্বের ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
৩০ জুন থেকে শুরু হবে নকআউট পর্বের খেলা। ৩০ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে হবে শেষ ষোলোর ম্যাচগুলো। কোয়ার্টার ফাইনাল হবে ৬ ও ৭ জুলাই। এরপর ১০ ও ১১ জুলাই হবে দুটি সেমিফাইনাল। ১৪ জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ১৫ জুলাই হবে বহুল কাঙ্খিত ফাইনাল।
রাশিয়া বিশ্বকাপের গ্রুপ চার্ট
গ্রুপ ‘এ’ : রাশিয়া, উরুগুয়ে, সৌদি আরব ও মিশর।
গ্রুপ ‘বি’ : পর্তুগাল, স্পেন, মরক্কো ও ইরান।
গ্রুপ ‘সি’ : ফ্রান্স, পেরু, অস্ট্রেলিয়া ও ডেনমার্ক।
গ্রুপ ‘ডি’ : আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়া।
গ্রুপ ‘ই’ : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া।
গ্রুপ ‘এফ’ : জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া।
গ্রুপ ‘জি’ : বেলজিয়াম, ইংল্যান্ড, পানামা ও তিউনিশিয়া।
গ্রুপ ‘এইচ’ : পোল্যান্ড, কলম্বিয়া, সেনেগাল ও জাপান ।

