ঢাকাSaturday , 2 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্র্যান্ডহোমের মেইডেন টেস্ট সেঞ্চুরি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। ২০১৬ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে ৬টি টেস্ট খেলেছেন তিনি। ৬ টেস্টের ৯ ইনিংসে ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। রান করেছেন ২০৬টি। যেখানে সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৫৭। সেটাও করেছেন চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যামিল্টনে।
কিন্তু আজ শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সপ্তম টেস্টে মাঠে নেমে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
সাত নম্বরে ব্যাট করতে নেমে ৪৪ বলে ৬টি চার ও ১ ছক্কায় করেন হাফ সেঞ্চুরি। আর ৭১ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। যা নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম টেস্ট সেঞ্চুরি। তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রেন্ডান ম্যাককালাম মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন। যা এখনো টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। ৭১ বলে সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ানদের তালিকায় শীর্ষ দশে উঠে এসেছেন গ্র্যান্ডহোম।
অবশ্য ইনিংসটিকে বেশি বড় করতে পারেননি কলিন ডি গ্র্যান্ডহোম। দলীয় ৪২৯ রানের মাথায় পিটার চেসের বলে পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। যাওয়ার আগে ৭৪ বলে ১১টি চার ও ৩ ছক্কায় ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলে যান। আজ অবশ্য রস টেলর সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ৯৩ রান করে কেমার রোচের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।