ঢাকাSaturday , 2 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তির আবেদন শুরু ৩ ডিসেম্বর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিট’ এর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামীকাল ৩ ডিসেম্বর ২০১৭ রোববার থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ২৩ ডিসেম্বর শনিবার।
ভর্তি পরীক্ষা আগামী ৫ জানুয়ারি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (http://admission.eis.du.ac.bd) জানা যাবে। ইতিমধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে।