ঢাকাThursday , 11 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাউলের আরেকটি রেকর্ড ছুঁলেন মেসি

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : আরেকটি ম্যাচ, লিওনেল মেসির নতুন আরেকটি রেকর্ড।
বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে পিএসজির বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে ইউরোপিয়ান ফুটবলের নতুন আরেকটি উচ্চতায় উঠলেন ফুটবলের ক্ষুদে যাদুকর। এদিন ফ্রান্স সেরা দল প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে গোল করার মাধ্যমে সব ধরনের ইউরোপিয়ান ফুটবলে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেসের সর্বোচ্চ ৭৬ গোলের নজির স্পর্শ করেন এমএলটেন।
মেসি তার ৭৬টি গোলের মধ্যে ৭৫টি চ্যাম্পিয়নস লিগের আসরে তুলে নিয়েছেন। আর বাকি থাকা অন্য গোলটি এসেছে ২০০১ সালের ইউরোপিয়ান সুপার কাপের ফাইনাল থেকে। বার্সা প্রণভোমরা তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকে মাত্র এক গোলে এগিয়ে রয়েছেন তালিকায়। কারণ ৭৫ গোল নিয়ে এর পরের স্থানেই রয়েছে সিআরসেভেন। ৭০ গোল নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ফিলিপ্পো ইনজাগি।
প্রসঙ্গত, মেসি গেল মাসে চ্যাম্পিয়নস লিগে রাউলের সর্বোচ্চ গোলের রেকর্ডও ভাঙেন। ৭৫ গোল নিয়ে এখন ইউরোপ সেরা প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা ২৭ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় ছয় সর্বোচ্চ গোলদাতা:
৭৬ গোলঃ লিওনেল মেসি ও রাউল
৭৫ গোলঃ ক্রিশ্চিয়ানো রোনালদো
৭০ গোলঃ ফিলিপ্পো ইনজাগি
৬৯ গোলঃ গার্ড মুলার
৬৭ গোলঃ আন্দ্রে শেভচেঙ্কো
৬২ গোলঃ রুড ভন নিলস্টরয়