ঢাকাFriday , 1 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব রেকর্ডের হাতছানি ভারতের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্ব রেকর্ডের হাতছানি ভারতীয় ক্রিকেট দলের সামনে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। দিল্লিতে ২ ডিসেম্বর শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। সেই ম্যাচ জিতলে কিংবা ড্র করলেই টানা ৯টি টেস্ট সিরিজ জয়ের বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেলবে বিরাট কোহলির দল।
রেকর্ডটা এখন যৌথভাবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। ১৮৮৪ থেকে ১৮৯১-৯২ পর্যন্ত রেকর্ডটা গড়েছিল ইংল্যান্ড। ২০০৫ থেকে ২০০৮ সালের মধ্যে টানা ৯টি টেস্ট সিরিজ জিতে ইংল্যান্ডের রেকর্ডে ভাগ বসায় অস্ট্রেলিয়া।
এবার ভারতের সামনেও সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ। আর নতুন রেকর্ড গড়তে অপেক্ষা করতে হবে দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত।
ভারতের এই সিরিজ জয়ের যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালের শ্রীলঙ্কা সফর দিয়ে। ডিসেম্বরে রেকর্ড ছুঁতে পারলে জানুয়ারিতেই নতুন রেকর্ড গড়তে পারবে কোহলির দল।