ঢাকাFriday , 1 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানচেস্টার সিটিতে চুক্তি বাড়ালেন সিলভা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির সঙ্গে এক বছরের নতুন চুক্তি করেছেন ডেভিড সিলভা। ২০২০ সাল পর্যন্ত তিনি ইংলিশ ক্লাবটিতে থাকবেন।
৩১ বছর বয়সি এই স্প্যানিয়ার্ড ২০১০ সালে ভ্যালেন্সিয়া থেকে ২৪ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে নাম লিখিয়েছিলেন।এই সময়ের মধ্যে ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটির হয়ে তিনি দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও দুটি লিগ কাপের শিরোপা জিতেছেন।
টানা ১২ জয়ে এবারের প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে পেপ গার্দিওলার দল এগিয়ে আছে ১২ পয়েন্ট।