ঢাকাFriday , 1 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেঞ্চুরির রেকর্ড গড়লেন পাকিস্তানের শেহজাদ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের সেমিফাইনালে রাওয়ালপিন্ডির বিপক্ষে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। ৫৯ বলে ১৩টি চার ও ২ ছক্কায় অপরাজিত ১০৪ অনবদ্য ইনিংস খেলেন তিনি।
তার ইনিংসে ভর করে ২২২ রানের বড় সংগ্রহ পায় ফেডারেলি অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল অ্যারিয়াস (এফএটিএ)। ১০ রানের জয়ে পৌঁছে যায় ফাইনালে।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটা শেহজাদের চতুর্থ সেঞ্চুরি। এর মধ্য দিয়ে পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে চার-চারটি সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন।
পাশাপাশি এই সেঞ্চুরি করার মধ্য দিয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। টি-টোয়েন্টিতে কোহলিরও ৪টি সেঞ্চুরি রয়েছে। সমান সেঞ্চুরি রয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যান জ্যাসন রয়েরও। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করাদের তালিকায় শীর্ষে আছেন ক্রিস গেইল। তার সেঞ্চুরির সংখ্যা ১৮টি!
পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে শেহজাদের পেছনে রয়েছেন কামরান আকমল, খুররাম মনজুর ও মুক্তার আহমেদ। তাদের প্রত্যেকের টি-টোয়েন্টিতে ৩টি করে সেঞ্চুরি রয়েছে।
আহমেদ শেহজাদে পাকিস্তানের হয়ে ১৩টি টেস্ট, ৮১টি ওয়ানডে ও ৫৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে তার রান ৯৮২, ওয়ানডেতে ২৬০৫ এবং টি-টোয়েন্টিতে ১৩৫৩।