ঢাকাThursday , 30 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় মার্সেল কাপ উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ‘তৃতীয় মার্সেল কাপ উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা-২০১৭’ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নিচতলার সভাকক্ষে আজ চূড়ান্তপর্বে ৬০ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন বাংলাদেশ আনসারের মো. রিমন হোসেন, দ্বিতীয় হয়েছেন কিং জিমের মো. ইসমাইল জিহাদ এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ জিম-২ এর মো. রবিন হাসান। ৬৫ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন বাংলাদেশ আনসারের রনজিত চন্দ্র সরকার, দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ আনসারের মো. সুমন হোসেন আর তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. আরমান আলী।
৭০ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন চট্টগ্রামের মানস জিমের সাইফুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন গ্যালাক্সি জিম-১ এর মো. আল-আমিন শরীফ ও তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. গোলাম মোস্তফা। ৭৫ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন ঢাকার ফার্স ক্লাবের মো. জোবায়ের হোসেন, দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের মানস জিমের মো. ফারুক (রকি) এবং তৃতীয় হয়েছেন ওয়েলথ অর্গানাইজেশনের আরিফ চৌধুরী।
৮০ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন বাংলাদেশ আনসারের মো. নাজমুস সাকিব ভূঁইয়া, দ্বিতীয় হয়েছেন এলিট ফিটনেস ক্লাবের মো. ইমরানুল হক ও তৃতীয় হয়েছন বাংলাদেশ জিম-২ এর এইচ এম তানজীর রুবাইয়াৎ। ৮০+ কেজি ওজণ শ্রেণিতে প্রথম হয়েছেন নারায়ণগঞ্জের গ্যালাক্সি জিম-২ এর শেখ জামাল, দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ আনসারের রায়হানুর রহমান এবং তৃতীয় হয়েছেন ঢাকার শ্রেডেড আর্মির শোভন হালদার।
প্রথম স্থান অর্জনকারী প্রত্যেককে মেডেল, ১০ হাজার টাকা ও সদনপত্র দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জনকারীদের মেডেল, ৫ হাজার টাকা ও সদনপত্র দেওয়া হয়। তৃতীয় স্থান অর্জনকারীরা পান মেডেল, ৩ হাজার টাকা ও সদনপত্র। চতুর্থ থেকে ষষ্ঠ স্থান অর্জনকারী প্রত্যেকে পেয়েছেন ওয়ালটন ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্স ও সদনপত্র।
সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম।
এবারের এই মার্সেল কাপ শরীরগঠন প্রতিযোগিতায় দেশের ৬০টি ক্লাবের প্রায় দুই শতাধিক বডিবিল্ডার ছয়টি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রতিযোগিতার ওজন শ্রেণিগুলো ছিল- ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি।