ঢাকাThursday , 30 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিলে ‘ব্যাচেলর ডটকম’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : তরুণ নির্মাতা ইফতেখার শুভ নির্মাণ করছেন ‘ব্যাচেলর ডটকম’ নামে ধারাবাহিক নাটক। গত কয়েকদিন ধরেই রাজধানীর হাতিরঝিলে নাটকটির দৃশ্যধারণের কাজ চলছে। এতে অংশ নিয়েছেন নিলয়, জোভান, সিদ্দিক, নাদিয়া আফরীন মীমসহ অনেকে।
এ প্রসঙ্গে পরিচালক ইফতেখার শুভ বলেন, ‘ব্যাচেলর ডট কম’ ধারাবাহিকের ১১ পর্ব প্রচারিত হচ্ছে। এখন এর ১৩ পর্বের শুটিং করছি।’
তিনি আরো বলেন, ‘সমসাময়িক ব্যাচেলর লাইফ নিয়ে এই নাটকের গল্প গড়ে ওঠেছে। হোস্টেলে থাকা সাতজন মেয়ের লাইফ স্টাইল দেখানো হয়েছে। সাত মেয়ের চলাফেরা সাত রকমের, কিছু বখাটে ছেলের আনাগোনা দেখা যায় হোস্টেলের আশে পাশে। অনেক মজার কাহিনি দেখানো হয়েছে নাটকটিতে। নাটকটি ইতোমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। আশা করছি, বাকি পর্বগুলোও দর্শকদের ভালো লাগবে।’
প্রতি শনি, রবি ও সোমবার রাত সাড়ে ৮টায় একুশে টিভিতে প্রচার হচ্ছে এই ধারাবাহিক নাটকটি। এটি পরিচালনার পাশাপাশি রচনাও করেছেন ইফতেখার শুভ। এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহমুদ, নাদিয়া নদী, বাঁধন, ফারুখ আহমেদ, আহমেদ রুবেল, বরদা মিঠু, কাজী উজ্জল, আইরিন আফরোজ, তুলনা আল হারুন, তানিয়া বৃষ্টি, ফারজানা রিক্তাসহ অনেকে।