ঢাকাThursday , 30 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিপিএলে ফাস্ট বোলার আল-আমিন হোসেনের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি করেছেন আম্পায়াররা।চট্টগ্রামে গত মঙ্গলবার খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচের ঘটনা এটি। খুলনার ইনিংসের ১৫তম ওভারে কুমিল্লার বোলার আল-আমিনের আরিফুল হককে আউট করা বলটি নিয়ে সন্দেহ করেন আম্পায়াররা।
আগামী ১৪ দিনের মধ্যে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাছে রিপোর্ট করতে হবে আল-আমিনকে। তবে তার আগ পর্যন্ত তিনি বোলিং করতে পারবেন।
বিপিএলের চেয়ারম্যান ও টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘২৮ নভেম্বরের ম্যাচে আল-আমিনের একটি ডেলিভারি নিয়ে রিপোর্ট করা হয়েছে। পরবর্তী পদক্ষেপটা হবে আইসিসির নিয়ম অনুযায়ী। ১৪ দিনের মধ্যে আল-আমিনের বোলিং অ্যাকশনের রিভিউ হবে।’
আল-আমিনের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে ২০১৪ সালের আগস্টে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। পরে চেন্নাইয়ে আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা দিয়ে ওই বছরের নভেম্বরে তিনি বোলিংয়ের ছাড়পত্র পান।
বিপিএলের গত আসরে কেভন কুপার ও আরাফাত সানীর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। দুজনই এবারের বিপিএলে খেলছেন।