ঢাকাWednesday , 29 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলের জন্মদিন নিয়ে কারিনার পরিকল্পনা

Link Copied!

বিনোদন ডেস্ক : কারিনা কাপুর ও সাইফ আলী খান দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। আগামী ২০ ডিসেম্বর বয়স এক বছর পূর্ণ হচ্ছে তার। নবাব পরিবারের সন্তান, তাই অনেকেই ধারণা করছেন তৈমুরের প্রথম জন্মদিন বেশ জমকালোভাবেই আয়োজন করা হবে।
সম্প্রতি ডিজাইনার মানীশ মালহোত্রার একটি ফ্যাশন শোতে হাজির হয়েছিলেন কারিনা। সেখানে র‌্যাম্পের রানওয়েতে দ্যুতি ছড়ান তিনি। অনুষ্ঠান শেষে ছেলের জন্মদিনের পরিকল্পনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘পারিবারিক আয়োজন হবে। সবাই যেমনটা ভাবছেন তেমন বলিউডের কোনো বড় পার্টি হবে না। এটি তার প্রথম জন্মদিন তাই বাবা-মা সহ পরিবারের সঙ্গেই সময় কাটানো উচিৎ। এটি খুব ছোট পরিসরে আয়োজন করা হবে।’
এর আগে তৈমুরের জন্মদিন নিয়ে কারিশমা কাপুর বলেছিলেন, ‘তৈমুরের জন্মদিন আসছে এবং এটি আমাদের জন্য একটি বিশেষ মুহূর্ত। পরিবারের সবাই এটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। আমরা পরিবারিক গেট টুগেদারের মতো কিছু একটা করব, বড় কোনো আয়োজন করব না।’
ছেলের জন্মের পর বিরতি কাটিয়ে আবারো অভিনয়ে ফিরেছেন করিনা। বর্তমানে বীরে ডি ওয়েডিং সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এতে আরো অভিনয় করছেন সোনম কাপুর ও স্বারা ভাস্কর। সিনেমাটি প্রযোজনা করছেন সোনমের বোন রিয়া কাপুর।