ঢাকাWednesday , 29 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাপের ভয়ে সানির লঙ্কাকাণ্ড

Link Copied!

বিনোদন ডেস্ক : চেয়ারে বসা সানি লিওন। মনোযোগ দিয়ে স্ক্রিপ্ট পড়ছেন তিনি। পেছন থেকে এক ব্যক্তি একটি সাপ সানির কাঁধের কাছে ঝুলিয়ে ধরেন। এরপর সাপটি কাঁধের ওপর ছেড়ে দেন। বুঝতে পেরে কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ে চিৎকার করে চেয়ার থেকে ওঠেন দৌড় দেন এই অভিনেত্রী।
সানি লিওন তার টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। তবে জানা যায়, দৃশ্যটি কোনো সিনেমার নয়, শুটিংয়ের ফাঁকে কয়েকজন ক্রু এভাবে তার সঙ্গে মজা করেন। তবে সাপটিও নাকি নকল। খেলনা সাপটি দেখে সত্যিকারের সাপ ভেবে ভয়ংকর ঘাবড়ে গিয়েছিলেন এই অভিনেত্রী।
সানি লিওন অভিনীত পরবর্তী সিনেমা ‘তেরা ইন্তেজার’। এ সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। দীর্ঘদিন পর এতে নায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমাটিতে প্রথমবারের মতো আরবাজ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সানি।
ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সানি। কিছুদিন আগে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ওই ছবিতে পুরুষ বেশে দেখা যায় তাকে। এবার ‘নকল’ সাপের ভয়ে লঙ্কাকাণ্ড ঘটালেন এই অভিনেত্রী।

https://youtu.be/o6jQ3Yav74E