ঢাকাWednesday , 29 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জায়েদ-পরীর রোমান্স

Link Copied!

বিনোদন প্রতিবেদক : মাস্টার মেকার খ্যাত নির্মাতা মালেক আফসারী নির্মাণ করেছেন ‘অন্তর জ্বালা’ নামে সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা পরীমনি। আগামী ১৫ ডিসেম্বর সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগেই নানা কারণে আলোচনায় ‘অন্তর জ্বালা’। মুক্তিকে সামনে রেখে সিনেমাটির টাইটেল গান ইউটিউবে প্রকাশিত হয়েছে।
‘অন্তর জ্বালা’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও ন্যানসি। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। রোমান্টিক ঘরানার পুরো গানজুড়ে জায়েদ-পরীকে রোমান্স করতে দেখা যায়।
‘অন্তর জ্বালা’ সিনেমায় জায়েদ-পরী ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, অমিত হাসান, প্রয়াত মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলী, বড়দা মিঠু ও চিকন আলী।
প্রায়ত চিত্রনায়ক মান্নার এক ভক্তের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অন্তর জ্বালা’। সিনেমাটি পরিবেশনা করছে প্রয়াত মান্নার পরিবেশনা-প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্র।